বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন বাজারে আসছে

২০১৫ ছিল ড্রোনের উত্থানের বছর। আর নতুন বছর শুরু হতে না হতে এবার বাজারে আসছে সবচেয়ে ছোট ড্রোন। এই ড্রোনটির নাম এক্সিস ভিডিয়াস।
ড্রোনটি এতই ছোট যে অনায়াসেই হাতের তালুতে নিয়ে নেওয়া যাবে। এটির আয়তন মাত্র ১.৫ বর্গ ইঞ্চি। এই কোয়াড কপ্টারটির ক্যামেরা দিয়ে ৪২০ পিক্সেলের ভিডিও করা যাবে।
এটি দিয়ে লাইভ স্ট্রিমিং করা সম্ভব বলে জানা গিয়েছে। ড্রোনটির উৎপাদনকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ড্রোনটি এতই ছোট যে এটি আকাশে ওড়াতে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সনদ সংগ্রহ করতে হবে না। কেননা ড্রোনটির ওজন মাত্র .৫৫ পাউন্ড।
ছোট এই ড্রোনটি ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইলে লাইভ স্ট্রিমিং করা যাবে। এটিতে ২০ মিনিট চার্জ দিলে ৫ থেকে ৭ মিনিট আকাশে উড়তে পারে। এই ড্রোনটি বিক্রির জন্য ইতোমধ্যে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গিয়েছে।

Share this

Related Posts

Previous
Next Post »