বর্তমান সময়ে ছোট থেকে বড় যে কোনো ধরনের কাজের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় কম্পিউটার। এখন কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা অনেক। তবে এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে যার কারণে বেশ বিপত্তিতেই পড়তে হয় আপনাকে। সেই সমস্যার অন্যতম
একটি সমস্যা হলো শর্টকার্ট ভাইরাস সমস্যা।
একটি সমস্যা হলো শর্টকার্ট ভাইরাস সমস্যা।
যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে তাদের প্রায়ই এই সাধারন সমস্যায় পড়তে হয়। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ড্রাইভের আইকন কে শর্টকাট দেখায়। পেনড্রাইভ, মেমোরি কার্ড ও ইন্টারনেট থেকে এই ভাইরাস আক্রমন করে থাকে।
খুব সহজেই এই ভাইরাস রিমুভ করার উপায়-
প্রথমে কম্পিউটারের কি-বোর্ড থেকে CTRL+SHIFT+ESC এই তিনটি বাটন একসাথে চেপে ধরতে হবে।
এরপর সেখানে উইন্ডোজ টাস্ক ম্যানেজার উইন্ডো আসবে। এবার সেখান থেকে PROCESS ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে wscript.exe ফাইলটি সিলেক্ট করতে হবে।
এখন End Process এ ক্লিক করতে হবে।
এবার কম্পিউটারের C:/ ড্রাইভে গিয়ে সার্চ বক্সে wscript লিখে সার্চ দিতে হবে।
সেখানে wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE চেপে ডিলিট করে দিতে হবে।
এরপর RUN এ গিয়ে wscript.exe লিখে ENTER দিতে হবে এবং Stop script after specified number of seconds অপশনে 1 দিয়ে APPLY করতে হবে।
