স্মার্টফোনের বাজার বর্তমানে বেশ জনপ্রিয় হুয়াওয়ে। সম্প্রতি গুঞ্জন শোনা গেছে যে, এবার ৬ জিবি র্যাম সমৃদ্ধ স্মার্টফোন বাজারে নিয়ে আসছে হুয়াওয়ে।
ধারণা করা হচ্ছে, এ বছরের মার্চে বাজারে আসতে পারে হুয়াওয়ের পি৯ মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। আর এতে ৬ জিবি রেম থাকছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
এছাড়া স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫.২ ইঞ্চি ডিসপ্লে, কিরিন ৯৫০ চিপসেট ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
