আপনার ভুলে যাওয়া সিমের নাম্বার যানবেন যেভাবে

মোবাইল ফোনের সবচেয়ে অপরিহার্য যে অংশটি সেটা হচ্ছে সিম কার্ড। বাংলাদেশে ছয়টি মোবাইল ফোন অপারেটর কাজ করছে এবং অনেকেই ৪/৫ টি বা আরও বেশি সংখ্যক মোবাইল ফোন সিম কার্ড ব্যবহার করছেন।
এতগুলো সিম কার্ডের নম্বর (ফোন নম্বর) মনে রাখা বেশ কঠিন এবং ভুলে গেলে ব্যালান্স ফুরোনোর পর একাউন্ট রিচার্জ বা ‘টপ আপ’ করতে গিয়ে সমস্যা হয়, কাগজপত্র হাতের কাছে না থাকলে  রিচার্জ কার্ড কেনা ছাড়া উপায় থাকে না। কিন্তু বিনা পয়সায় ফোন নম্বর জানার সুযোগ আছে প্রায় সব অপারেটরের ক্ষেত্রেই। নিচের কোডগুলো ডায়াল করলে সাথে সাথেই ডিসপ্লেতে ফোন নম্বর প্রদর্শিত হবে।
১. জিপি = *২#
২. বাংলালিংক = *৫১১#
৩. রবি = *১৪০*২*৪#
৪. এয়ারটেল = *১২১*৬*৩#
৫. টেলিটক = ‘AR’ লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
আর আপনি কোন সিমের কোন প্যকেজটি ব্যবহার করছেন তা জানতে নীচের পদক্ষেপগুলো অনুসরণ করুন :
জিপি = xp লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে ।
৬. বাংলালিংক = *১২৫#
৭. রবি = *১৪০*১৪#
৮. এয়ারটেল = *১২১*১*১*১#
৯. টেলিটক = ‘AR’ লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে

Share this

Related Posts

Previous
Next Post »