Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

হোয়াটসঅ্যাপে ভিডিও কল



গত ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী ছিল। ক্রমবৃদ্ধিমান ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে ভিডিও কলের স্বাদ নিতে ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপটি।


অডিও কল ও ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর আগে হোয়াটসঅ্যাপে যোগ হয়েছিল গ্রুপ কলিংয়ের সুবিধা।

এরপর শোনা গিয়েছিল কল ব্লক, ভয়েস মেইল ও জিপ ফাইল শেয়ারিংয়ের সুবিধা যোগ হতে পারে হোয়াটসঅ্যাপে। তবে সেগুলো যোগ না হলেও একেবারে নতুন আরেকটি খবর পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে যোগ হতে যাচ্ছে ভিডিও কলিং সুবিধা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড পুলিশ।
ওয়েবসাইটটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইওএস অপারেটিং সিস্টেমে এই ফিচারটির পরীক্ষামূলক সংস্করণ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। অল্পকিছু ডিভাইসে এই সুবিধাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে কি না আর করলেও কবে নাগাদ করা হবে, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হোয়াটসঅ্যাপের মালিকানা বর্তমানে ফেসবুকের হাতে রয়েছে। ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করছে। ফেসবুক মেসেঞ্জারে এরই মধ্যে যোগ করা হয়েছে ভিডিও কল। এ ছাড়া স্কাইপ, ইমো-এর মতো অ্যাপ্লিকেশনগুলোতেও রয়েছে ভিডিও কলিংয়ের সুবিধা। তবে হোয়াটসঅ্যাপ চেষ্টা করছে ধীরগতির ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীরাও যেন নির্বিঘ্নে ভিডিও কলিংয়ের সুবিধা পেতে পারে। 
২০১০ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করেছিল হোয়াটসঅ্যাপ। চার বছর পর ২০১৪ সালে এক হাজার ৯০০ কোটি (১৯ বিলিয়ন) মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেন ফেসবুকের মার্ক জাকারবার্গ। এখন ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই কাজ করছে হোয়াটসঅ্যাপ।

উইন্ডোজ 10 আপগ্রেড করতে না চাইলে যা করতে হবে


আপনি কি পুরনো ভার্সনের উনন্ডোজ ব্যবহার করছেন? আপগ্রেড করার জন্য কি বারবার অনুরোধ আসছে আপনার কাছে? যদি সেটা আসে তাহলে ভাববেন আপনাকে উইন্ডোজের পুরোনো অপারেটিং সিস্টেম থেকে নতুন সংস্করণে নিয়ে যেতে চাইছে মাইক্রোসফট, সে কারণেই বারবার আপনাকে অনুরোধ করা হচ্ছে। তবে আপনি যদি অনুরোধ না রাখতে চান, সেটাও সম্ভব। মানে আপনি যদি পুরোনো অপারেটিং সিস্টেম নিয়েই থাকতে চান, তবে সে পথও খোলা আছে।

উইন্ডোজ ১০ অপারেটিংয়ে আপগ্রেড না করার উপায় জানিয়েছেন সফটওয়্যার ডেভেলপার স্টিভ গিবসন। আর সে উপায় জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিম্যাগ। 

গিবসনের তৈরি উইন্ডোজ ১০ ‘প্রতিষেধক’-এর নাম ‘নেভার১০’ https://www.grc.com/never10.htm। এই কম্পিউটার ইউটিলিটি টুল উইন্ডোজ ৭ কিংবা উইন্ডোজ ৮ ও ৮.১ চালিত কম্পিউটারে ইনস্টল করা থাকলে তা উইন্ডোজ ১০ স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড করা বন্ধ রাখবে।  গিবসন জানান, “শুনতে ‘নেভার১০’ একটু অতিরঞ্জিত মনে হবে। কারণ এই টুল দিয়ে সহজেই আবার স্বাভাবিক উপায়ে উইন্ডোজ ১০ আপডেট করার সুযোগ আছে। তবে এই টুলের প্রাথমিক লক্ষ্য উইন্ডোজ ১০ আপডেট বন্ধ করা।”  

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ উন্মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২০ কোটি বারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। 

তবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করা নিয়ে বাড়াবাড়ি করার কারণে সমালোচিত হয়েছে মাইক্রোসফট।  পপ-আপ নোটিফিকেশন দিয়ে উইন্ডোজ ১০ আপগ্রেড করা কিংবা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অজান্তেই আপগ্রেড করার বিষয়গুলো নিয়ে অনেক উইন্ডোজ ব্যবহারকারীই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। 
আর সেসব ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখেই গিবসন নিয়ে এসেছেন ‘নেভার১০’ নামের এই ইউটিলিটি।

ওয়ালটনের প্রথম মার্শমেলো স্মার্টফোন GH6


আসছে ওয়ালটন'র প্রথম Marshmallow স্মার্টফোন Primo GH6! 
.
Android 6.0 Marshmallow, এই অপারেটিং সিস্টেমে বড় কোন পরিবর্ত না আসলেও OS ডিজাইন আগের চেয়ে অনেক বেশ ইউনিক করা হয়েছে। Lock Screen, Home Screen,App Drawer, Natification ললিপপের চেয়ে বেটার লুক দেখাবে।
.
.
.

Full Specification:

- Operating System: Android 6.0 Marshmallow

- Display: 5" IPS HD

- Resolution: 1280*720

- Processor: 1.3 GHz Quad Core

- GPU: Mali 400

- Battery: 2000 mAh Li-ion

- Camera: 8 MP + 5 MP

- Memory: 1 GB RAM & 8 GB ROM

- Expandable Memory: Support up to 64 GB

- Dimension: 145 x 73.14 x 9.7 mm cube

- Connectivity: 3G, WiFi, Bluetooth V4, MicroUSB 2.0, USB OTG, OTA Update

- Sensors: Gravity, Light (Brightness), Proximity, GPS, A-GPS

- Release Date: Yet to be announced 

গ্যালাক্সি এ৯ প্রো স্যামসাং এর নতুন স্মার্টফোন



গত বছরের ডিসেম্বরে গ্যালাক্সি এ৯ স্মার্টফোনটি বাজারে ছাড়ে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি।  যা গ্রাহকদের দৃষ্টি কাড়ে সহজেই। এরপর ব্যবহারকারীরা আশায় ছিলেন এ৯ স্মার্টফোনটির উন্নত একটি সংস্করণের।
এবার স্যামসাং-প্রেমীদের সে আশা পূরণ হলো। স্যামসাং নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ৯ প্রো’ স্মার্টফোনটি। দ্রুতগতির র‍্যাম আর শক্তিশালী ব্যাটারির জন্য এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে বলে আশা করছে স্যামসাং।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে চীনের বাজারে ছাড়া হয়েছে স্মার্টফোনটি। চীনের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ৯ প্রো স্মার্টফোনটির দাম রাখা হয়েছে তিন হাজার ৪৯৯ চীনা ইয়েন। এর আগের মডেল গ্যালাক্সি এ৯-এর দাম রাখা হয়েছিল তিন হাজার ১৯৯ চীনা ইয়েন।

গ্যালাক্সি এ৯ প্রো স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল সিম। ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪ জিবি র‍্যাম ও ৫০০০ এমএএইচের ব্যাটারি। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ-ভিত্তিক অপারেটিংয়ে চলবে স্মার্টফোনটি। মেটাল ও গ্লাস ফ্রেম দিয়ে স্মার্টফোনটির বডি ডিজাইন করা হয়েছে। গ্যালাক্সি নোট ৫ ও গ্যালাক্সি এস৬-এর মতো করেই গ্যালাক্সি এ৯ প্রো-এর ডিজাইন করা হয়েছে।

এতে রয়েছে ৬ ইঞ্চি ফুল-এইচডি (১০৮০x১৯২০ পিক্সেলস) সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস। প্রসেসর রয়েছে ৬৪-বিট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ এসওসি। সঙ্গে আরো আছে আদ্রেনো ৫১০ জিপিইউ। সেটটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্যামসাং পে সাপোর্ট। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ভি৪.১, জিপিএস, বেইদৌ, এনএফসি, ওয়াই-ফাই এবং ইউএসবি ২.০। সাদা ও সোনালি এই দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।

ওয়ান প্লাস ৩ আসতে পারে বছরের মাঝামাঝিতে


স্মার্টফোন তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। এই ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘ওয়ানপ্লাস ৩’ হাতে পাওয়ার জন্য এখন অনেক ব্যবহারকারীই মুখিয়ে রয়েছেন।

 ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই জানিয়েছিলেন, ২০১৬ সালের মাঝামাঝি নতুন ডিজাইনের ওয়ানপ্লাস ৩ বাজারে ছাড়া হতে পারে।  সে হিসেবে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, আগামী ৭ এপ্রিল ওয়ানপ্লাসের ইভেন্টে উন্মুক্ত করা হতে পারে ওয়ানপ্লাস ৩। 



তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড অথরিটি জানিয়েছে, ৭ এপ্রিল ওয়ানপ্লাস ৩ বাজারে আসার কোনো সম্ভাবনা নেই।  ওয়ানপ্লাসের একজন মুখপাত্র অ্যানড্রয়েড অথরিটিকে জানিয়েছেন, ৭ এপ্রিলের ইভেন্টটি শুধু চীনা বাজারের কথা মাথায় রেখে করা হচ্ছে। সেখানে ‘ওয়ানপ্লাস ৩’ স্মার্টফোন উন্মুক্ত করার কোনো সম্ভাবনা নেই। 
তবে কবে নাগাদ ওয়ানপ্লাস ৩ বাজারে ছাড়া হতে পারে, সে ব্যাপারে কোনো আভাসও দেওয়া হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানপ্লাস ৩-এর আনুষ্ঠানিক নাম হতে পারে ‘ওয়ানপ্লাস এ ৩০০০’। এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি, আদ্রেনো ৫৩০। 
আরো থাকতে পারে ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ৮ মেগাপিক্সেলের।  
স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে থাকতে পারে কিউএইচডি ডিসপ্লে, যার স্ক্রিন রেজ্যুলেশন ১০৮০ x ১৯২০ পিক্সেলস।  
গত বছর বাজারে ছাড়া হয়েছিল ওয়ানপ্লাস ২। ব্যাপক জনপ্রিয়তা পায় এই স্মার্টফোনটি। 

যেভাবে Iphone এর নতুন ভার্সন আপডেট করবেন


আইফোন, আইপ্যাডের জন্য অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস এর নতুন ভার্সন অবমুক্ত হয়েছে। এই ভার্সনটি হলো আইওএস ৯.৩। অ্যাইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা এটি বিনামূল্যে হালনাগাদ করে নিতে পারবেন।
গতকাল ২১ মার্চ অ্যাপল তাদের ইভেন্টে নতুন আইফোন এসই এবং ৯.৭ ইঞ্চির আইপ্যাড অবমুক্ত করে। এ সময় অ্যাপল আইওএসের নতুন ভার্সন ৯.৩ মুক্ত করার ঘোষণা দেয়।
আইওএসের নতুন এই ভার্সনকে বলা হচ্ছে ‘নাইট শিফট মোড’। আইওএস ডিভাইস ব্যবহারকারীদের যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে তার জন্য এই ভার্সনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। বিশেষ করে রাতে ডিভাইসটি থেকে নীল আলো কম নির্গত হবে।
অ্যাপল জানিয়েছে, নতুন ভার্সন ব্যবহারের জন্য প্রস্তুত হলে আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদের নোটিফিকেশন দেয়া হবে। কেউ নোটিফিকেশন না পেলে ডিভাইসের সেটিংস এ গিয়ে ম্যানুয়ালি আপডেট এসেছে কি না তা পরখ করে দেখা যাবে।নতুন ভার্সন আপডেট হলেও ব্যবহারকারীর পুরনো ভার্সনের ফটো, কনট্যাক্টস, সেটিং পরিবর্তন হবে না। ব্যবহারকারী তার তথ্য আইটিউন কিংবা আইক্লাউডের মাধ্যমে সংরক্ষণ করে রাখবে।
যেভাবে নতুন ভার্সন হালনাগাদ করবেন:
প্রথমে ডিভাইসে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করুন। এরপর আপডেট এসেছে কি না তা খুঁজে দেখুন।
আপডেট না এলো মেনুয়ালি আপডেট করতে পারবেন। এজন্য আপনাকে Settings> General> Software Update এই ধাপ অবলম্বন করতে হবে। এরপর আপডেট ভার্সনটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।

আইফোন সেভেনের অনবদ্য কিছু ফিচার



প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কখনোই তাদের পরবর্তী স্মার্টফোনের বিস্তারিত তথ্য প্রকাশ করে না। এটি অনেকটা সারপ্রাইজের মতো করেই তারা বাজারে আনে। এক্ষেত্রে তাই পরবর্তী স্মার্টফোনের তথ্যগুলো জানার জন্য বিভিন্ন তৃতীয় পক্ষের প্রকাশিত তথ্যের সহায়তা নিতে হয়। আর তাই অ্যাপলের পরবর্তী পণ্য নিয়ে বাজারে ছড়িয়ে পড়ে বিভিন্ন গুজব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।
২০১৬ সালের অক্টোবরে স্মার্টফোন বাজারে প্রবেশ করতে পারে অ্যাপলের পরবর্তী স্মার্টফোন আইফোন ৭। খুব সম্ভবত ২০১৬ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে এটি। অ্যাপল বছরের পর বছর ধরে এই রীতি মেনেই আইফোন বাজারজাত করছে। এবার আইফোন ৭-এর দুটি সংস্করণ থাকবে বলে জানা গেছে।
নতুন ডিজাইন
নতুন আইফোনে ডিজাইন পরিবর্তনের সাথে সাথে ফোনের হোম বাটনটিও উধাও হয়ে যেতে পারে বলে এক মন্তব্যে জানান পাইপার জ্যাফ্রের ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ গবেষক জিন মুনস্টার। আর এর ফলে আইফোনের স্ক্রিনও বড় হবে। ডিজাইন পরিবর্তনের এই পরিকল্পনাটি পরবর্তী আইফোন অর্থাৎ আইফোন ৭ থেকে শুরু হলে বিস্ময়ের কিছু থাকবে না। অ্যাপল সাধারণত প্রত্যেক বছরই আইফোনের চেহারা পুনর্গঠন করে। কিন্তু মুনস্টারের ধারণা অনুযায়ী আইফোনের পরবর্তী মডেল আইফোন ৭-এ হোম না বাটন থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। তারা জানিয়েছে, ‘অনেকে ধারণা করছেন যে থ্রিডি টাচের সংযুক্তির কারণে আইফোন থেকে হোম বাটন সরিয়ে নেবে অ্যাপল। আর অতিরিক্ত ঐ জায়গাটিতে ফোনের স্ক্রিন বাড়ানো অথবা তা সরিয়ে ডিভাইস ছোট করতে পারে।
উন্নত স্ক্রিন
নতুন আইফোনের স্ক্রিনে বড়সড় আপগ্রেড হতে পারে। তবে শুধুমাত্র এটিই  মুনস্টারের একমাত্র ভবিষ্যদ্বাণী নয়। অ্যাপল বিশ্লেষকরা মনে করেন, আইফোন ৭-এর স্ক্রিনে স্যাফায়ার গ্লাস ব্যবহার করতে পারে অ্যাপল। অ্যাপল ইতোমধ্যে কয়েকটি অ্যাপল ওয়াচ মডেলে স্যাফায়ার লাস ব্যবহার করছে। তবে সম্প্রতি এক খবরে জানা গেছে, অ্যাপলের ভবিষ্যত আইফোনগুলোতে ওএলইডি প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। তবে এ ধরণের প্রযুক্তির সংযোজন ২০১৮ সালে আইফোন ৮-এ আসতে পারে।
উন্নত ব্যাটারি
এবার উন্নত হতে পারে ব্যাটারি। কারণ স্মার্টফোন বাজারে ব্যাটারির বিষয়টি সব স্মার্টফোনের কাছেই একটি উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘অ্যাপল-এর ব্যাটারী লাইফেও লক্ষ্য করবে বলে আমার বিশ্বাস করি। গত কয়েক বছরের ম্যাক কম্পিউটারের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অ্যাপল এর ম্যাকবুকের ব্যাটারী লাইফ ধীরে ধীরে দ্বিগুণ করেছে। কার্যকর প্রসেসর এবং সফটওয়্যার যুক্তকরণের মাধ্যমে এটি ব্যাটারী লাইফ দ্বিগুণ করতে পেরেছে।’
ওয়াটারপ্রুফ
আইফোন ৭ বিষয়ে ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় একটি তথ্য হলো এটি ওয়াটারপ্রুফ হতে পারে। আইফোন ৬এস আইফোনের আগের মডেলগুলো থেকে অনেক বেশি পানি প্রতিরোধক।
ইউটিউবে এক ভিডিওতে ডিভাইসটিকে এক ঘন্টা পানিতে ডুবিয়ে তা প্রমাণ করার চেষ্টাও করা হয়। আর এটিই জল্পনা উসকে দেয় যে, অ্যাপল হয়তো পরবর্তী স্মার্টরেফানটি আরও পানি প্রতিরোধক করে তৈরি করবে।
আরও পাতলা স্মার্টফোন
আগের মডেল থেকে অনেক পাতলা হতে পারে কেজিআই সিকিউরিটিসের বিশ্লেষক মিং-ছি কুও মনে করেন, আইফোন ৭ সবচেয়ে পাতলা আইফোন হতে পারে। অ্যাপল ইনসাইডার এক গবেষণায় জানায়, আইফোনের পরবর্তী ডিভাইসটি প্রস্থে ৬ থেকে ৬.৫ মিলিমিটার হতে পারে। এর আগের ডিভাইস অর্থ্যাৎ ৬এস এবং ৬এস প্লাসে এর প্রস্থের আকার ছিল যথাক্রমে ৭.৩ এবং ৭.১ মিলিমিটার।
থাকছে না হেডফোন জ্যাক
পরবর্তী আইফোনে কোনো হেডফোন জ্যাক না-ও থাকতে পারে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে। এখন পর্যন্ত ডিভাইসটিতে ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক আছে। আর তা হলে অ্যাপল অনেক পাতলা আইফোন তৈরি করতে পারবে। এতে মানুষ তারবিহীন হেডফোন ব্যবহারে উৎসাহী হবে।
উন্নত চিপ
ইন্টেল সংবাদমাধ্যম ভেনচার বিট অক্টোবরে এক প্রতিবেদনে জানায়, আইফোনের চিপস তৈরিতে ইন্টেলের প্রায় ১০০০ কর্মী কাজ করছে। আপনি কোথায় তাকাচ্ছেন তা নির্ণয় করতে পারবে আইফোন ৭ আই ট্র্যাকিং প্রযুক্তি। এজন্য অ্যাপল একাধিক পেটেন্টও করেছে। আর এটি ডিভাইসের ক্যামেরার মাধ্যমে আপনি কি খুঁজছেন তা বুঝে স্ক্রিনে বের করে দিতে পারবে এটি। তবে স্ক্রিনে তাকালেই এটি কাজ করবে।দুই লেন্সের ক্যামেরা
আইফোন ৭ প্লাস মডেলের স্মার্টফোনে থাকতে পারে একসঙ্গে দুই লেন্সের রিয়ার ক্যামেরা। সম্প্রতি অ্যাপলের ডিভাইস ও সফটওয়্যারের তথ্য ফাঁস করে দেওয়ার বিখ্যাত ওয়েবসাইট ‘ম্যাক রিউমার’-এর খবরে বলা হয়েছে, এবারের আইফোন ৭ প্লাসে একসঙ্গে দুটি লেন্সের রিয়ার ক্যামেরা থাকবে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, কেজিআই সিকিউরিটিজ বিশ্লেষক মিং চি কুয়ো সর্বপ্রথম ধারণা দেন এই গুজবের ব্যাপারে। তিনি জানিয়েছেন, এবার আইফোন ৭ প্লাসের দুটি সংস্করণ বের করবে অ্যাপল। এর মধ্যে একটিতে থাকবে দুই লেন্সের রিয়ার ক্যামেরা।
ছবি তোলার সময় দুটি লেন্সই কাজ করবে একসঙ্গে। এ ছাড়া অতিরিক্ত ক্যামেরা দিয়ে থ্রিডি ভিডিও ধারণ করা যাবে। এই লেন্স থাকায় রিফোকাসিং করা যাবে সানন্দে, যেটি বর্তমানে শুধু লিট্রো ক্যামেরায় পাওয়া যায়।
অন্যান্য ফিচার
অনলাইনে ফাঁস হওয়া ওইসব তথ্যমতে, আইফোন ৭ –এ উন্নত ধরনের ক্যামেরা আর থ্রিডি টাচ প্রযুক্তির সঙ্গে যোগ হবে ২৫৬ জিবি মেমোরি! গ্যাজেট এরেনা নামের এক স্মার্টফোন বিষয়ক ওয়েবসাইট এই কথা জানিয়েছে। আরও জানা গেছে, আইফোনে সেভেনে থাকবে ৩জিবি র‍্যাম।

কী ঘটেছিল বাংলাদেশ ব্যাংক হ্যাকিংয়ে?


ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে কোনো লেনদেন সম্পন্ন করতে অনুমোদনে প্রয়োজন পড়ে। কিন্তু অজ্ঞাত হ্যাকাররা সিস্টেম ভেঙ্গে বাংলাদেশ ব্যাংকের

ভার্চুয়াল রিয়ালিটি মানুষকে অসুস্থ করে

অবশেষে উইন্ডোজ টেন আপডেট এলো বাকি ফোনগুলোতে


মাইক্রোসফট তাদের বাকি হ্যান্ডসেটগুলোর জন্যও উন্মুক্ত করল উইন্ডোজ টেন আপডেট।এর আগে তাদের ফ্ল্যাগশিপ লুমিয়া ৯৫০ এবং ৯৫০ এক্সএলসহ আরো কিছু নতুন সেটে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেটটি দেওয়া ছিল।
কিন্তু এর আগে বিক্রি হওয়া উইন্ডোজ ফোনগুলোতে আপডেট পৌঁছায়নি এখন

অ্যালকাটেল আইডল ৪ প্রো হবে উইন্ডোজ ১০ ফোন


গুজব বলছে অ্যালকাটেল আইডল ৪ প্রো খুব অল্প সময়ের মধ্যেই অবমুক্ত হচ্ছে। অবশ্য অ্যালকাটেল এখন পর্যন্ত এ সম্পর্কে কোন কিছু বলেনি। ভেনচার বিট এর দেয়া তথ্যমতে আইডল ৪ প্রো এ বছরই আইডল ৪ মিনি নামের আরেকটি হ্যান্ডসেটের সাথে বাজারে আসবে। আর অ্যালকাটেলের আইডল ৪ প্রো একটি উইন্ডোভিত্তিক

চীনে গ্যালাক্সি এস৭ ও এস৭ এজের জন্যে ১০ মিলিয়নের বেশি অর্ডার!



গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ ফোন দু’টি চীনে বিক্রি হওয়ার সময় হয়তো এগুলোতে স্যামসাং এর কোন লোগো লাগানো থাকবে না। কিন্তু তারপরেও সেগুলি হটকেকের মতো বিকোচ্ছে সেখানে। নতুন দু’টি ফোনের বিষয়ে চীনের মানুষ যে কী পরিমাণে উন্মাদ

হোয়াটসঅ্যাপ যেসব ফোনে বন্ধ হচ্ছে


বিশ্বজুড়ে জনপ্রিয় ম্যাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। উঠতে, বসতে, চলতে, ফিরতে হোয়াটসঅ্যাপ ছাড়া আপনার চলেই না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনাকে এবার এই অভ্যাসটা ছাড়তে হতে পারে। যদি আপনার ফোনটি হয় পুরানো ভার্সনের ব্ল্যাকবেরি, নোকিয়া। কারণ ব্ল্যাকবেরি, নোকিয়ার পুরনো ভার্সনের কিছু ফোনে এই সার্ভিস বন্ধ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি সংস্থার এক ব্লগে এই কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সূত্র: আনন্দবাজার পত্রিকা

খুব শীঘ্রই আসছে সস্তার আইফোন!



গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে সংবাদমাধ্যমের কাছে অ্যাপ্‌ল-এর তরফে একটি ইমেল আসে। তাতে আমন্ত্রণ জানিয়ে বলা হয়, আগামী ২১ তারিখ একটি প্রডাক্টের লঞ্চ অনুষ্ঠানের সকলকে আসতে অনুরোধ করা হচ্ছে।
এর পরেই শুরু

ওয়াইফাই সেবার আওতায় আসছে ট্রেন


রেলপথ মন্ত্রণালয় ভবিষ্যতে চলন্ত ট্রেনে ওয়াইফাই সেবা চালু করার চিন্তা-ভাবনা করছে। বৃহস্পতিবার রেল ভবনে ওয়াইফাই চালুর অনুষ্ঠানে রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন এ পরিকল্পনার কথা জানিয়েছেন। 

তিনি সাংবাদিকদের বলেন, ‘রেলভবনে ওয়াইফাই সেবা চালু করার পাশাপাশি ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনেও ওয়াইফাই চালু করা হয়েছে। এর ফলে যাত্রীরা এখনই এই সুবিধা পাচ্ছেন।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে রেলের ভেতরেও আমরা ওয়াইফাই সেবা দেওয়ার বিষয়ে চিন্তা করছি। আশা করছি সব যাত্রীকে ওয়াইফাই সেবা দিতে পারব।’ পাশাপাশি রেল মন্ত্রণালয়ে এর মধ্যে সীমিত আকারে ‘ই-ফাইলিং ব্যবস্থা’ বা ‘কাগজবিহীন’ ব্যবস্থা চালু করা হয়েছে জানিয়ে রেল সচিব বলেন, ‘ছুটি বা অন্যান্য বিষয় এখন আর ফাইলে আসে না, খুব দ্রুত এসব কাজ হয়ে যাচ্ছে।’ রেল ভবনে আনুষ্ঠানিকভাবে ওয়াইফাই সেবা উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। 

বর্তমানে রেলওয়ের মিটারগেজে চলার উপযোগী একহাজার ১৬৫টি যাত্রীবাহী কোচ রয়েছে। ব্রডগেজে চলার জন্য রেলওয়ের ৩২৪টি কোচ রয়েছে। এ বছর মোট ২৭০টি নতুন কোচ রেলবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে ১২০টি আসবে ভারত থেকে। এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে বাকি ১৫০টি কোচ কেনা হবে। 

টেলিভিশনের বিকল্প লেনোভোর ট্যাবলেট


কয়েক বছর ধরেই প্রযুক্তি জগতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটেছে। প্রযুক্তি পণ্য ব্যবহারকারীরা তাঁদের রুচি বদলে ফেলছেন, বিশেষ করে তরুণরা। টেলিভিশন থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন তাঁরা। হাতে তুলে নিচ্ছেন মোবাইল বা ট্যাবলেট।
আবার অনেকে আর আগের মতো টিভিসেট পরিবর্তন করেন না। টিভির প্রতি মানুষের এই অনীহাই যেন ট্যাব নির্মাতাদের আরো আগ্রহী করে তুলেছে নতুন নতুন ডিজাইনের ট্যাব তৈরিতে। কারণ, টিভির দর্শক এখন নেটফ্লিক্স বা ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং সাইটেই বেশি সময় কাটান।

আর সে কারণেই ট্যাবগুলোকে তৈরি করা হচ্ছে টিভির বিকল্প হিসেবে। এবার লেনোভো নিয়ে এসেছে তাদের নতুন ট্যাব ইয়োগা ট্যাব-৩ প্রো। এ খবর জানিয়েছে বিশ্বখ্যাত সাময়িকী টাইমস।
১০ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেট থাকলে আপনি আর টিভির প্রয়োজন বোধ করবেন না। কারণ, এই ট্যাবে রয়েছে ৫০-লুমেন প্রজেক্টর। ৭০ ইঞ্চি পর্দা বা দেয়ালে এটি ছবি দেখাতে পারবে! এই ট্যাব চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ অপারেটিং সিস্টেমে।
লেনোভো ইয়োগা-৩ প্রো ট্যাবলেটটিতে রয়েছে ১০ ইঞ্চি কিউএইচডি আইপিএস ডিসপ্লে। এতে রয়েছে ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা বাড়িয়ে নেওয়া যাবে ১২৮ জিবি পর্যন্ত।
ট্যাবটিতে রয়েছে ২ জিবি র‍্যাম। এর মূলশক্তি এর শক্তিশালী ব্যাটারি। ১০ হাজার ২০০ এমএএইচ-এর ব্যাটারি একে বাজারের আর সব ট্যাবলেট থেকে এগিয়ে রাখবে।   
লেনোভো ইয়োগা-৩ প্রো ট্যাবলেটের দাম শুরু হয়েছে ৪৭৫ মার্কিন ডলার দিয়ে।

১৫ মার্চ কী কী আনছে অ্যাপল?



এ বছরে অ্যাপলের প্রথম ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ। এ নিয়ে এরই মধ্যে তোরজোড় শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত যেসব গুজব শোনা যাচ্ছে তাতে এটা নিশ্চিত যে, একাধিক নতুন পণ্যের ঘোষণা আসবে অ্যাপলের তরফ থেকে।
ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৫এসই, আইপ্যাড এয়ার ৩ এবং নতুন অ্যাপল ওয়াচ উন্মুক্ত করা হতে পারে অ্যাপলের ইভেন্টে।
অ্যাপলের বিভিন্ন খবর আগে থেকে ফাঁস করার কৃতিত্ব রয়েছে ‘৯টু৫ ম্যাক’ ওয়েবসাইটের। তাদের খবরে বলা হয়েছে, ৪ ইঞ্চি স্ক্রিনের নতুন আইফোন নিয়ে এরই মধ্যে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আইফোন ৫এসই এবং আইপ্যাড এয়ার৩ একই অনুষ্ঠানে উন্মুক্ত করা হবে। আইপ্যাড এয়ার২-এর উত্তরসূরী হিসেবে আসছে এয়ার৩।
 ৯টু৫ ম্যাকের খবরে বলা হয়েছে, আইফোন ৫এসই-এর হার্ডওয়্যার ও ডিজাইন হবে আইফোন ৬এসের মতোই। এতে থাকবে এ৯ এসওসি এবং এম৯ কোপ্রসেসর। এ ছাড়া এই স্মার্টফোনটিতে থাকবে অলওয়েজ-অন সিরি ফিচার।  
১৬ ও ৬৪ জিবির দুটি আলাদা স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে আইফোন ৫এসই। এতে থাকবে ৮ মেগাপিক্সেলের আইসাইট রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফেস টাইম ফ্রন্ট ক্যামেরা।
আইপ্যাড এয়ার৩-এ থাকবে ফোরকে ডিসপ্লে সমৃদ্ধ থ্রিডি টাচ। এতে থাকতে পারে ফোর স্পিকার সেটআপ এবং স্মার্ট কানেক্টর।
এ ছাড়া নতুন অ্যাপল ওয়াচ উন্মুক্ত করা হতে পারে একই ইভেন্টে। তবে নতুন অ্যাপল ওয়াচে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না বলেই ধারণা করা হচ্ছে।
এ বছরের সেপ্টেম্বরে আইফোন৭ সাথে অ্যাপল ওয়াচ২ বাজারে ছাড়া হতে পারে। তখন অ্যাপল ওয়াচে বেশকিছু উন্নয়ন করা হতে পারে।

পেনড্রাইভ কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে


কম্পিউটা কেনার সময় আমরা খুব যত্ন করে সব কিছু ঘেটে দেখলেও কম্পিউটারের সাথে রিলেটেড কিছু ডিভাইস কেনার সময় আমরা বলা চলে চিন্তা ভাবনা না করেই কিনে ফেলি। এগুলোর মধ্যে একটি হচ্ছে পেনড্রাইভ। পেনড্রাইভ কেনার সময় বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারকারীরা

মোবাইল ফোনের অবাক করা ১০ তথ্য


আমার, আপনার সারাদিনটা তো কাটছে মোবাইল ফোন নিয়ে। ভাবতে পারেন একটা দিন মোবাইল ছাড়া! সেই অপরিহার্য মোবাইলের জানা-অজানা দশ অবাক করা তথ্য-

১০) গোসলের সময়ও ফোন- জাপানে ৯০ শতাংশ মোবাইল ফোনই ওয়াটারপ্রুফ। কারণ সেখানকার বেশিরভাগ মানুষই গোসলের সময়ও ফোন ব্যবহার করে ।

 ৯) সেই শুরু- ১৯৮৩ সালে আমেরিকায় প্রথমবার ফোন বিক্রি হয়। সেই সেটের দাম ছিল ৪ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা।

৮) এসএমএস এসেছে- বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এসএমএস পাঠানো হয় ফিলিপিন্স থেকে। সারাদিন প্রায় ১ লক্ষ কোটি এসএমএস আদানপ্রদান হয় ফিলিপিন্সে 

৭) মূত্র দিয়ে চার্জ- বিজ্ঞানীরা এমন এক ধরনের চার্জিং টেকনলজি আবিষ্কার করেছেন যা মানুষের মূত্র দ্বারা চার্জ হয়ে যাবে। 

৬) দূষিত ফোন- বাড়ির টয়লেটের থেকে মোবাইল ফোনে ১৮ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। 

৫) নোকিয়া- Nokia 1100- সেটটি গোটা বিশ্বে ২৫ কোটি বিক্রি হয়েছিল। এটাই দুনিয়ায় সবচেয়ে বেশি বিক্রিত গেজেট। 

৪) অ্যাপেল হট কেক- ২০১২ সালে অ্যাপেল প্রতিদিন গড়ে ৩ লক্ষ ৪০ হাজার আই ফোন বিক্রি করেছিল। মাইক্রোসফটের সব প্রোডাক্টের থেকেও বেশি বিক্র হয় শুধু অ্যাপেলের আই ফোন। 

৩) সাইডএফেক্ট- অনেক গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত মোবাইল ফোনের র‌্যাডিয়েশন থেকে অনিদ্রা রোগ, মাথাব্যথা এবং মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। 

২) চন্দ্রযান- আপনার মোবাইল ফোনে যত কম্পিউটিং পাওয়ার রয়েছে তার চেয়ে কম কম্পিউটিং পাওয়ার ছিল ১৯৬৯ সালে চাঁদে নামা চন্দ্রযান অ্যাপেলো ১১-এ। 

১) যা পড়ে গেল- গোটা বিশ্বে মানুষের কাছে যত বেশি মোবাইল আছে তার চেয়ে বেশি আছে টয়লেট বা শৌচাগারে। হিসেব বলছে শুধু ইংল্যান্ডেই প্রতি বছর ভুল করে ১ লক্ষ ফোন টয়লেটের কমোডে পড়ে যায়।

উন্নত প্রযুক্তিই পৃথিবী ধ্বংস করবে: হকিং