বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। নতুন সম্পর্ক স্থাপন কিংবা পুরাতন বন্ধুদের সঙ্গে ফের যোগাযোগের জন্য মাধ্যমটি অসাধারণ। মানুষের কল্যাণের জন্য সব প্রযুক্তি তৈরি হলেও, এটা কখনো কখনো খারাপ প্রভাব ফেলে। তাইতো ফেসবুকের কিছু বিড়ম্বনা আছে। আজ দেয়া হলো তোমনি কিছু বিষয়।
* ফেসবুকে মানুষের সম্পর্ক বাড়ে, কমে। সম্পর্ক তৈরি হয় এবং ভাঙে। তাই যারা ফেসবুক বেশি ব্যবহার করে, তাদের আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে, গবেষকরা এমনটাই বলছে।
* ফেসবুকের জন্য আপনি অনেক কপি রাইটের ঝামেলায় পড়ে যেতে পারেন। এমন অনেক ভিডিও থাকে। যেগুলোর কপিরাইট আছে। আপনি হয়তো না জেনেই কিছু শেয়ার করে ফেললেন। আসলে আপনি নিজের সমস্যা নিজেই ডেকে আনলেন।
* ফেসবুকে মিথ্যে কথা বলা ধরা পড়ে যায় খুব তাড়াতাড়ি। আপনি হয়তো বলেন যে, আপনি পড়াশোনা করছেন। অথচ, আপনার কোনো বন্ধু অফিস পার্টির ছবিতে আপনাকে ট্যাগ করে দিল। ব্যাস, আপনি ধরা পড়ে গেলেন! আপনি নিজে না হয় কিছু পোস্ট করলেন না। কিন্তু কেউ ট্যাগ করে দিলে আপনি জানবেন কীভাবে!
* ফেসবুকে আপনি বেশি সময় কাটান, তাই ফেসবুকে তো আপনার বন্ধুর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু এতে আপনার বাস্তব জীবনের বন্ধুরা দূরে চলে যায়, যারা ফেসবুকে খুব একটা বসেন না, এটাও তো একটা সমস্যা।
* ফেসবুক বেশি ব্যবহার করলে আপনার শরীরের ক্ষতি হয়। কোনকিছুই বেশি করা ভালো নয়। আর ফেসবুক তো একটা নেশার মতো। বেশি অনলাইন থাকা মানেই- কম ঘুম, কম বিশ্রাম। শরীর খারাপ তো হবেই।
* ফেসবুকের জন্য অনেকেরই অবসাদ আসছে। এখানে নতুন সম্পর্ক তৈরি হয়। তেমনই সম্পর্ক নষ্টও তো হয়। তাই বাড়ে অবসাদ।
* চাকরির ইন্টারভিউ দিয়েছেন হয়তো। তাদের আপনাকে পছন্দ। কিন্তু মানুষ হিসেবে আপনি কেমন, এটা জানার জন্য তারা আপনার প্রোফাইল চেক করলো। আর দেখল উল্টো-পাল্টা পোস্ট করে রেখেছেন। ব্যাস, সেখানে রুচিবোধ প্রকাশ পেয়ে গেলো আপনার।
