মোবাইল ডিভাইসে বিনা মূল্যে খেলা যাবে স্ট্রিট রেসিং গেম ‘নিড ফর স্পিড নো লিমিটস’। স্মার্টফোন ও ট্যাবের জন্য বিশেষ উপযোগী করে গেমটি তৈরি করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস। গতকাল বুধবার থেকে অ্যান্ড্রয়েড ও অ্যাপল ডিভাইসের জন্য এই গেমটি উন্মুক্ত করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।
গেমটির পটভূমি তৈরি হয়েছে ব্ল্যাকরিজ নামের একটি কাল্পনিক শহরকে কেন্দ্র করে। গেমটিতে ৩৮টি রেস কোর্স, ৯০০ রেস ইভেন্ট ও ১০০ প্লেয়ার লেভেল
সুবিধা পাবেন গেমার। ৩০টি লাইসেন্স করা গাড়ি থেকে বেছে নিয়ে নিজস্ব কাস্টমাইজড গাড়ি তৈরি করতে পারবেন গেমার।