গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ ফোন দু’টি চীনে বিক্রি হওয়ার সময় হয়তো এগুলোতে স্যামসাং এর কোন লোগো লাগানো থাকবে না। কিন্তু তারপরেও সেগুলি হটকেকের মতো বিকোচ্ছে সেখানে। নতুন দু’টি ফোনের বিষয়ে চীনের মানুষ যে কী পরিমাণে উন্মাদ হয়ে আছে তা বোঝা যাচ্ছে সাম্প্রতিক একটি প্রতিবেদনে। এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, চীনে স্যামসাং এর এই দু’টি আসন্ন ফোনের জন্যে ১০ মিলিয়নের বেশি অর্ডার এসেছে।
গত বছর একই ভাবে ইউরোপে গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ-এর জন্যে প্রি-অর্ডার নেয়া হয়েছিল। তবে অবাক ব্যাপার হলো ইউরোপে এ দু’টি নতুন ফোনের পূর্বসূরির জন্যে যতোটা না অর্ডার দেয়া হয়েছিল, এবারে ফোন দু’টির জন্যে চীনে দেয়া হয়েছে তারচেয়ে আড়াইগুন বেশি অর্ডার।
স্যামসাং পৃথিবীর বিভিন্ন বাজার থেকে তাদের ফোনসহ অন্যান্য পন্য দিয়ে বেশ সফলতার সাথেই মুনাফা তুলে আনতে সক্ষম হচ্ছে। ফোনের ব্যবসা দিয়ে এখন প্রতিষ্ঠানটি তাদের মুনাফার ৪০% ঘরে তুলছে। তাই আসন্ন গ্যালাক্সি এস৭ এবং গ্যালাক্সি এস৭ এজের ভালো বিক্রির উপর নির্ভর করছে কোম্পানিটি তাদের মুনাফা অর্জনের সাফল্য কতোটা উৎসবের সাথে উৎযাপন করবে।
