অ্যালকাটেল আইডল ৪ প্রো হবে উইন্ডোজ ১০ ফোন


গুজব বলছে অ্যালকাটেল আইডল ৪ প্রো খুব অল্প সময়ের মধ্যেই অবমুক্ত হচ্ছে। অবশ্য অ্যালকাটেল এখন পর্যন্ত এ সম্পর্কে কোন কিছু বলেনি। ভেনচার বিট এর দেয়া তথ্যমতে আইডল ৪ প্রো এ বছরই আইডল ৪ মিনি নামের আরেকটি হ্যান্ডসেটের সাথে বাজারে আসবে। আর অ্যালকাটেলের আইডল ৪ প্রো একটি উইন্ডোভিত্তিক স্মার্টফোন হলেও, আইডল ৪ মিনি চালাবে অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো। 

কিছু ফাঁস হওয়া ছবি দেখে মনে হয় যে, আইডল ৪ প্রো দেখতে হবে অ্যালকাটেলের অপর ফোন আইডল ৪এস এর মতো। অ্যানড্রয়েড মাশম্যালো ভিত্তিক এ ফোনটির ঘোষণা এসেছে গত মাসে । আইডল ৪ প্রো এর আবরণ তৈরি হবে ধাতু দিয়ে এবং সেটটিতে থাকবে ৫.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। আইডল ৪ এস-এ আছে ১৪৪০ * ২৫৬০ পিক্সেলের কোয়াডএইচডি ডিসপ্লে। অন্যদিকে আইডল ৪ প্রো এর ডিসপ্লে হচ্ছে ১০৮০ * ১৯২০ পিক্সেল। এটা একদিক থেকে ভালোই কারণ তাতে ব্যাটারি লাইফ বেশি থাকে। 

অন্যান্য দিক বিবেচনা করলে আইডল ৪ প্রো আইডল ৪ এস থেকে অনেক ভালো। নতুন এই উইন্ডোজ ১০ ভিত্তিক এই ফোনটিতে আছে কোয়ালকমের স্নাপড্রাগন ৮২০ চিপসেট, ৪ গিগাবাইটর র‌্যাম , ৬৪ গিগাবাইট আভ্যন্তরীন মেমোরী এবং ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এর পেছন ভাগে লাগানো হয়েছে ২১ মেগাপিক্সেলের ক্যামেরা আর সামনে আছে এলইডি ফ্ল্যাশের ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই হ্যান্ডসেটে মাইক্রোসফট কন্টিনাম ব্যবহারের সুবিধা থাকবে। এটিই হবে ২০১৬ এর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চপ্রযুক্তির উইন্ডোজ ১০ স্মার্টফোন। প্রথমটি হবে এইচপি এলিট এক্স৩। জানা গেছে আমেরিকাতে সম্ভবত অ্যালকাটেল আইডল ৪ প্রো বাজারজাত করবে টি-মোবাইল। 

অ্যালকাটেল আইডল৩ মিনি-তে আছে ৫ ইঞ্চি ৭২০পিক্সেল ডিসপ্লে এবং মিডিয়াটেক প্রসেসর। হয়তো প্রসেসরটি হবে কোয়াড-কোর এমটি৬৭৩৮ বা অক্টা-কোর এমটি৬৭৫০। এতে আরো থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৫ মেগাপিক্সেল সামনে যুক্ত ক্যামেরা, পিছনে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ২৪০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি। এতে ১-৩ গিগাবাইটের বিভিন্ন ক্ষমতার র‌্যাম এবং ৮-৩২ গিগাবাইটের আভ্যন্তরীন মেমোরী লাগানো হবে। 

পাঠক, অ্যালকাটেলের আসন্ন স্মার্টফোন সম্পর্কে নতুন কোন তথ্য পাওয়া গেলেই আমরা আপনাদেরকে জানাবো।


Share this

Related Posts

Previous
Next Post »