২০১৫ তে স্যামসাং আর অ্যাপেলের পরেই হুয়েই এর অবস্থান



উইবোর প্রতিবেদন অনুসারে ২০১৫ সালের ৩য় প্রান্তিকে বিশ্বব্যাপি স্মার্টফোনের বাজারে হুয়েই সরবরাহ করেছে ৭.৪% মোবাইল স্মার্টফোন সেট। নিঃসন্দেহে এটি এই কোম্পানির জন্যে একটি বিশেষ রেকর্ড। আর জনপ্রিয়তা ও বিক্রিতে স্যামসাং ও অ্যাপেলের
পরেই নিজেদের জন্যে স্থান করে নেয়া অবশ্যই হুয়েই এর জন্যে এক বিশেষ প্রাপ্তি। অবশ্য ১০০ মিলিয়ন ফোন বাজারে আনার মাধ্যমে তাদের তৃতীয় স্থান অধিকার করার পেছনে কোন দামী ফোন নয়, বরং ভূমিকা রেখেছে হুয়েই এর স্বল্প মূল্যের ফোনসেটগুলি। এক্ষেত্রে ৫০০ ডলারের বেশি মূল্যের ফোন যেমন, পি৮ ও মেট এস এর চেয়ে তুলনামূলক কম দামের ফোনগুলিই অনেক বেশি গ্রাহক প্রিয় হয়েছে। সামগ্রিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে সম্প্রতি জনপ্রিয় হওয়া চাইনিজ ব্র্যান্ড শীওমী ও মেইজু এর চেয়ে হুয়েই নিজেকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। 

হুয়েই যে কেবল স্বল্প মূল্যের ফোন তৈরি করছে তা কিন্তু নয়। এ বছর উচ্চ প্রযুক্তির ফোন নেক্সাস ৬পি তৈরির ইতিহাসও তাদের আছে। তারা আনুষ্ঠানিক ভাবে অনার ব্র্যান্ডের ফোন ইউরোপে বিক্রি করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে, হুয়েই আমেরিকাতেও একই ভাবে বাজার অধিগ্রহনের লক্ষ্যে কাজ শুরু করবে।

২০১৫ তে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়েই উৎপাদন করেছে ১০০ মিলিয়ন স্মার্টফোন। উৎপাদন সংখ্যার হিসেবে তাই এ বছরে স্যামসাং ও অ্যাপেলের পরেই স্থান করে নিয়েছে হুয়েই। উইবো তাদের গতকালের ওয়েবপেজে এ খবর প্রকাশ করেছে। 

Share this

Related Posts

Previous
Next Post »