এখনো অজানা মাইক্রোসফট লুমিয়া ৬৫০ এর অবমুক্তির তারিখ

মাইক্রোসফট লুমিয়া ৬৫০ এর আবারও একটি ছবি ফাঁস হয়েছে। গত অক্টোবর মাসে মাইক্রোসফটের এই আসন্ন ডিভাইসটির আরেকটি ছবি আমরা দেখতে পেয়েছিলাম। সেটি ছিল অঘোষিত ফোনটির পেছন ভাগের ছবি, একটি কালো রঙের সেটের ছবি। এবার আমাদের সুযোগ হলো সেই একই
ফোনের সাদা রঙের একটি সংস্করণের সামনের অংশ দেখার। ছবি বিশ্লেষণে সাদা ও কালো রঙের সেট দু’টিতে খুব বেশি পার্থক্য ধরা পড়েনি।


লুমিয়া ৯৫০, লুমিয়া ৯৫০ এক্সএল এবং লুমিয়া ৫৫০ এর পরে মাইক্রোসফটের ৪র্থ উইন্ডোজ ১০ হ্যান্ডসেট হতে যাচ্ছে এই লুমিয়া ৬৫০। এর কোডনেম দেয়া হয়েছে লুমিয়া সানা। বর্তমানে প্রথম তিনটি উইন্ডোজ ১০ হ্যান্ডসেট বিশ্বব্যাপি কিছু নির্বাচিত দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
ছবি দেখে অনুমান করা হচ্ছে যে, মাইক্রোসফট লুমিয়া ৬৫০ হবে একটি ৭২০ * ১২৮০ পিক্সেলসমৃদ্ধ ৫ ইঞ্চি আকারের ডিসপ্লেযুক্ত ফোন। এটি লুমিয়া ৫৫০ এর তুলনায় কিছুটা বড়। কারণ লুমিয়া ৫৫০ ছিল ৭২০ পিক্সেলের ৪.৭ ইঞ্চির একটি সেট। অবশ্য লুমিয়া ৬৫০ পূর্ববর্তী ৫.২ ইঞ্চি আকারের কোয়াড এইচডি যুক্ত লুমিয়া ৯৫০ এবং ৫.৭ ইঞ্চির কোয়াড এইচডি’র লুমিয়া ৯৫০ এক্সএল থেকে আকারে ছোট। নতুন ফোনটি সম্পর্কে এ পর্যন্ত আমরা এটুকু তথ্যই জানতে পেরেছি।
মাইক্রোসফট তাদের এই লুমিয়া ৬৫০ ফোনসেটটি কখন বাজারে আনবে সে বিষয়ে এখনও সংবাদ মাধ্যমের কাছে কোন তথ্য প্রকাশ করেনি।

Share this

Related Posts

Previous
Next Post »