ভিআর ডিভাইসগুলো মানুষকে আনন্দ দিলেও, কিছু ক্ষেত্রে এটি কিছু মানুষকে অস্বস্তিতে ফেলছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট। এই ডিভাইসগুলো কিছু মানুষকে
অসুস্থ করে তুলছে, আর সেই সমস্যারই সমাধান করতে এখন কাজ করছে প্রস্তুতকারক এবং গেইম ডেভেলপাররা।
ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসগুলো ব্যবহারে মানুষের এই মোশন সিকনেস-এর ব্যপারটি ব্যাখ্যা করেছেন অকুলাস রিফটের নির্মাতা পালমার লাকি। তিনি জানান, বেগের পরিবর্তনই পেটের গোলযোগের প্রধান কারণ। খেলোয়াড়েরা যখন ভিআর হেডসেট পরিধান করে তখন তারা ভার্চুয়াল রিয়ালিটিতে গতি বাড়ানোর সময় অন্যকোনো সঙ্গাবহ প্রতিক্রিয়া পায়না।
তিনি বলেন, “গতির সঙ্গে চললে মানুষ অসুস্থতা অনুভব করেনা, আপনি যদি গতির সঙ্গে তাল মিলিয়ে চলেন সেটি ঠিক আছে। কিন্তু সমস্যা হল অবিরত গতি কমানো এবং বাড়ানো। এটি আসলে লব্ধির পরিবর্তে স্থিতিকালকে পরিবর্তন করে। আর এটিই মানুষকে অসুস্থ করে।” ক্যামেরা যখন চলতে থাকে মানুষ সেটির গতির সঙ্গে তালমেলাতে পারে না।
২০১৫ সাল থেকেই এই সমস্যার সমাধানে অকুলাস যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে রিফট ব্যবহার করার ক্ষেত্রে অকুলাসের প্লাটফর্ম স্টোরে ব্যবহারকারীর আরামের ব্যাপারটি রেটিং করা হচ্ছে। আর গেইমে প্রবেশের আগে মোশন সিকনেসের ঝুঁকির ব্যাপারটি ব্যবহারকারীকে সতর্ক করা হয়ে থাকে বলেও জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
