৯০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী “ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম” এ ভোগেন।


স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই ফোনটিকে পকেটে রাখেন ভাইব্রেশন অপশন চালু করে। আর এদের প্রত্যেকেই অনেক সময় মোবাইল ভাইব্রেট করছে মনে করে পকেটে হাত দেন কিন্তু আসলে মোবাইল ভাইব্রেট করছেনা।

ভুল করে বার বার এটা মনে হওয়াটা একটা রোগের লক্ষণ। যার নাম “ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম”। “কম্পিউটার্স ইন হিউম্যান বিহেবিয়ার” সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকরা বলেছেন ‘মানুষ যখন তার পকেটে ফোন রেখে দেয়, তখন এটি তার শরীরের অংশ হয়ে যায়। অনেক সময় চশমা যেভাবে শরীরের অংশ হয়ে দাড়ায় এবং চোখে চশমা থাকলেও সেটি মানুষ খুজে বেড়ায়”। যুক্তরাষ্টের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ও দার্শনিক রবাট রোজেনবার্গ  বিবিসিকে দেওয়া  এক সাক্ষাৎকারে বলেছেন, মানুষ অনেক সময় কাপড় নড়াচড়া বা পেশির খিঁচুনিকেও মোবাইল টোন হিসেবে মনে করে বসেন। এটা হ্যালুসিনেশন বা ভ্রম। 

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ৯০ শতাংশ মানুষ এ সমস্যায় ভোগেন। 

Share this

Related Posts

Previous
Next Post »