পুরুষের ব্যক্তিত্ব প্রকাশে শার্ট

বিয়ে, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য নারীদের থাকে দারুণ তোড়জোড়। সে অনুষ্ঠানে শুধু নারীই নয় অংশগ্রহণ থাকে পুরুষেরও। তাই সচেতন পুরুষেরও থাকে নিজেকে সুন্দর করে উপস্থাপনের তাগিদ। কারণ নারীর পাশাপাশি পুরুষকেও থাকতে হয় উৎসব জুড়ে। পুরুষ তার স্মার্ট উপস্থিতি দিয়ে সে অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠতে পারেন। উপযুক্ত সাজের মধ্য দিয়ে প্রকাশ পায় পুরুষের রুচিশীল ব্যক্তিত্ব।

তাই পুরুষের জন্যও চাই অনুষ্ঠান উপযোগী নতুন পোশাক। আর যে কোনো পার্টিতে বা অনুষ্ঠানে পরার জন্য বেছে নিতে পারেন ফ্যাশনেবল শার্ট। শার্টের
কাপড় হিসেবে প্রাধান্য দিতে পারেন প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, ইজিপশিয়ান কটন, পছন্দের যেকোনো একরঙা কাপড়, চেক ও স্ট্রাইপ ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। শীত ও গরম উভয় আবাহাওয়াতে এই কাপড়ের শার্ট আরামদায়ক।
ছেলেদের ফ্যাশনে টি-শার্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে সব সময় ফরমাল থাকার অফিসিয়াল তাগিদ থাকে না। তাই কম বয়সের ছেলেদের জন্য এটি যেমন পছন্দের তেমনি আরামদায়ক হতে পারে। যখন কোথাও ঘুরতে যাবেন বা কারো সঙ্গে আড্ডা দিবেন তখন কোনো দ্বিধা ছাড়ায় পরে নিতে পারেন পছন্দের রঙ ও ডিজাইনের টি-শার্ট অথবা অন্যান্য যেকোনো ডিজাইনের শার্ট। কেউ কেউ পুরোপুরি কালো শার্ট পরতে পছন্দ করেন। মেয়েরাও ছেলেদের কালো শার্টে অনেক বেশি পছন্দ করে। কালো ছাড়াও নিজের গায়ের রঙ অনুযায়ী মানানসই শার্ট পরতে পারেন।
হাফ হাতার শার্ট থেকে ছেলেদের ফুল হাতার শার্টে বেশি ভালো দেখায়। আজকাল অবশ্য ফুলহাতা শার্টের প্রচলনটা একটু বেশি। যারা নিয়মিত স্যুট পরেন তারা স্যুটের রঙের ওপর নির্ভর করে শার্ট বেছে নিতে পারেন। স্যুট গাঢ় রঙের হলে শার্ট পরতে হবে হালকা রঙের। তবে সামনে যেহেতু শীত আসছে তাই এই সুযোগকে কাজে লাগাতে পারেন। পছন্দের স্যুটের সঙ্গে মানানসই শার্ট পরে নিজেকে রাখতে পারেন যুগের সঙ্গে এগিয়ে।

Share this

Related Posts

Previous
Next Post »