অ্যান্ড্রয়েডে মাইক্রোসফটের কিবোর্ড


মাইক্রোসফট সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোন ও আইওএস প্ল্যাটফর্মের জন্য তাদের ওয়ার্ড ফ্লো ভার্চুয়াল কিবোর্ডটি ছেড়ে দিয়েছে। এটি মাইক্রোসফটের দরকারি ও দারুণ একটি ফিচার ছিল। এই ভার্চুয়াল কিবোর্ড দিয়ে দ্রুতগতিতে টাইপ করা যাবে। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, লুমিয়া স্মার্টফোন বিক্রিতে মাইক্রোসফটকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তাই ধীরে ধীরে মাইক্রোসফটের বেশ কিছু ফিচার যেমন করটানা, অফিস, স্কাইপ প্রভৃতি অন্য মোবাইল অপারেটিং সিস্টেমে উন্মুক্ত করে দিচ্ছে। এর ধারাবাহিকতায় ওয়ার্ড ফ্লো কিবোর্ডটিও পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।

Share this

Related Posts

Previous
Next Post »