টিপি-লিংক আনছে স্মার্টফোন

টিপি-লিংক রাউটার প্রস্তুত করে পৃথিবীতে বেশ সুনাম অর্জন করেছে। কিন্তু এখন সেই রাউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি স্মার্টফোন তৈরির এক অভিনব সিদ্ধান্ত গ্রহন করেছে। প্রাথমিক পর্যায়ে টিপি-লিংক বাজারে আনছে নেফোস লাইন-আপের তিনটি স্মার্টফোন - নেফোস সি৫, সি৫এল এবং সি৫ ম্যাক্স। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় ফোন সেটটি হলো নেফোস সি৫ ম্যাক্স। মধ্য মানের এই ফোনে আছে ১০৮০ * ১৯২০ পিক্সেল রেজ্যুলুশনের ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, একটি অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫৩ চিপসেট, ২ গিগাবাইট র‌্যাম এবং ১৬ গিগাবাইট সম্প্রসারণযোগ্য আভ্যন্তরীন স্টোরেজ। টিপি-লিংকের এই ফোনের প্রধান ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল লেন্স।
এ ছাড়া এ ফোনে যুক্ত হয়েছে ৩,০৪৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। তবে সি৫ ম্যাক্স সর্বাধুনিক অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো নয়, চালাবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ। শুধু এ ফোনটির বেলাতেই এমনটি হয়েছে তা নয়, নেফোস লাইন-আপের বাকী দুটি ফোনের বেলাতেও একই ঘটনা ঘটেছে। তবে স্বল্প মূল্যের অন্য দুটি ফোনে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ থাকা খুবই স্বাভাবিক ঘটনা। 

টিপি-লিংক নেফোস সি৫ এ আছে ৭২০ * ১২৮০ পিক্সেল রেজ্যুলুশনের ৫ ইঞ্চি ডিসপ্লে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এ সেটেও আছে নেফোস সি৫ ম্যাক্সের মতো মিডিয়াটেক এমটি৬৭৫৩ চিপসেট, ২ গিগাবাইট র‌্যাম এবং ১৬ গিগাবাইট সম্প্রসারণযোগ্য আভ্যন্তরীন স্টোরেজ। তবে এর প্রধান ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল সেন্সর। সামনের ক্যামেরায় আছে সি৫ ম্যাক্সের মতো ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারির ক্ষমতা ২২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। 

সাধারণ মানের টিপি-লিংক নেফোস সি৫এল এ আছে ৪৮০ * ৮৫৪ পিক্সেল রেজ্যুলুশনের ৫ ইঞ্চি ডিসপ্লে, একটি কোয়ালকম স্নাপড্রাগন ২১০ চিপসেট, ১ গিগা র‌্যাম এবং ৮ গিগাবাইট সম্প্রসারণযোগ্য আভ্যন্তরীন স্টোরেজ। এর প্রধান ক্যামেরা ও সেলফি ক্যামেরায় যুক্ত হয়েছে যথাক্রমে ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সর। নেফোস সি৫এল-এর ব্যাটারির ক্ষমতা ২০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। 

টিপি-লিংকের ফোন তিনটির সব বৈশিষ্ট্যের খবর জানা গেলেও এখন পর্যন্ত এগুলির মূল্য সম্পর্কে কোন ধারণা পাওয়া যায় নি। আশা করা যাচ্ছে এ বছরের প্রথম প্রান্তিকের শেষভাগে আমরা নেফোস সি৫, সি৫এল এবং সি৫ ম্যাক্সের দেখা পাবো। 

Share this

Related Posts

Previous
Next Post »