২০১৫ সালে ১০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতার জায়গা দখল করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ।
হুয়াওয়ে কর্তৃপক্ষের দাবি: এ বছর ১০ কোটি ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি করে বিশ্বে স্যামসাং ও অ্যাপলের পরের স্থানটি নিয়েছে তারা। বিশ্বব্যাপী স্মার্টফোনের ক্ষেত্রে নয় শতাংশ ও চীনের বাজারে ১৫ শতাংশ বাজার এই প্রতিষ্ঠানটির দখলে।
হুয়াওয়ের
এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, চীনের বাজারে বৃহত্তম মোবাইল ব্র্যান্ড হিসেবে উঠে আসার পাশাপাশি এ বছর বিশ্ব বাজারে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে প্রতিষ্ঠানটির।
ব্লুমবার্গ বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেটওয়ার্ক যন্ত্রপাতি ব্যবসার পাশাপাশি ২০০৯ সাল থেকে অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত ফোন তৈরির মাধ্যমে স্মার্টফোনের বাজারে আসে হুয়াওয়ে। বাজার বিশ্লেষকেদের মতে, মানুষ এন্ট্রি লেভেল ফোন থেকে ধীরে ধীরে হাই অ্যান্ড ডিভাইসে হালনাগাদ করবে-এ ধারণার ওপর ভিত্তি করে কাজ শুরু করে হুয়াওয়ে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের বিশ্লেষক জন বাটলার ও ম্যাথু ক্যান্টারম্যান বলেন, ২০১৬ সালেও হুয়াওয়ে তাদের ধারা বজায় রেখে হাই অ্যান্ড ও মিড রেঞ্জের ফোন তৈরিতে বিনিয়োগ করে যাবে।