স্যামসাং গ্যালাক্সি এস৭ এর দাম একটু বেশিই পড়বে !

স্যামসাং গ্যালাক্সি এস৭ এর মূল্য অনেকটা বেশি হবে। তাই ক্রেতারা আগামী বছরে তাদের কাঙ্খিত ফোনটি হাতে পেতে এখন থেকেই টাকা জমানো শুরু করতে পারেন। স্যামসাং তাদের গ্যালাক্সি এস সিরিজের দাম বাড়ানোর চিন্তা ভাবনা করছে বলে পোল্যান্ডভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে। 

আগামী বছর স্যামসাং এর ৪টি ফ্ল্যাগশীপ মডেলের ফোন আমরা বাজারে দেখতে পাবো - গ্যালাক্সি এস৭, গ্যালাক্সি এস৭ এজ, গ্যালাক্সি এস ৭ এজ প্লাস
ও গ্যালাক্সি এস৭ প্লাস। বিখ্যাত ইভান ব্লাসের এ্যাটইভলিকস তার টুইটারে আমাদের জন্যে এতো সব তথ্য দিয়েছেন। 


তার দেয়া তথ্য মতে আইরিস স্ক্যানার যুক্ত করার কারণেই স্যামসাং তাদের গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলির দাম বাড়াবে। ফোনের মালিক ফোনের দিকে চেয়ে থেকেই সেটি আনলক করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যে ভাবে ফোনের প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করে, আইরিস স্ক্যানার দিয়েও ঠিক সেই একই কাজটি সারা যাবে। কারণ প্রতিটি মানুষের চোখের গঠন একেবারে স্বতন্ত্র। কারো চোখের সাথে অন্য কারো চোখের মিল থাকে না। আর সেই বৈশিষ্ট্য ধরেই আইরিস স্ক্যানার তৈরি করা হয়েছে। 

Share this

Related Posts

Previous
Next Post »